ফের একবার দেশের সেরা বাংলা - ব্রেকিং বাংলা

Breaking

Monday, December 30, 2019

ফের একবার দেশের সেরা বাংলা







 এইডস চিকিৎসা ক্ষেত্রে দেশের সেরা শিরোপা পেয়েছে পশ্চিমবঙ্গ৷ ২০১৭-১৮ সালে দেশের মধ্যে বাংলাকে সেরার শিরোপা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পারিবারিক কল্যাণ মন্ত্রকের নিয়ন্ত্রাণাধীন সংস্থা ন্যাকো৷ বিশ্ব এইডস দিবস উপলক্ষে ট্যুইটারের​ মাধ্যমে এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবার, ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের ট্যুইটার হ্যান্ডেল এ লিখেছেন, “বাবা-মায়ের শরীর থেকে সদ্যোজাত সন্তানের শরীরে এইডস সংবহন রোধে দেশের মধ্যে সেরা পশ্চিমবঙ্গ।




২০১৭-১৮ সালে দেশের মধ্যে বাংলাকে সেরার শিরোপা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পারিবারিক কল্যাণ মন্ত্রকের নিয়ন্ত্রাণাধীন সংস্থা ন্যাকো।” রাজ্যে এই প্রকল্পের আওতায় এসেছেন প্রায় ১৬.৫ লক্ষ অন্তঃসত্ত্বা মহিলা। যা একটা মাইল ফলক বলেই দাবি তার৷  জানা গিয়েছে,২০০৭ সালের গণনা অনুযায়ী বিশ্বব্যাপী আনুমানিক ৩ কোটি ৩২ লক্ষ এইডস আক্রান্ত মানুষ মৃত্যুবরণ করেছে৷ এইডস একটি ভয়ানক ব্যাধি। এইচআইভি ভাইরাসটি সম্ভবত ১৯শ শতকের শেষভাগে বা ২০শ শতকের শুরুর দিকে পশ্চিম-মধ্য আফ্রিকাতে উৎপত্তিলাভ করে। ১৯৮১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সিডিসি (Center of Disease Control and Prevention) তথা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এই রোগ প্রথম শনাক্ত করে।   






  এইচ.আই.ভি. সংক্রমণ ছোঁয়াচে নয়৷ আসলে দেহজাত অধিকাংশ তরল ক্ষরণে এইচ.আই.ভি. নিষ্কৃত হয়। তবে স্নেহপদার্থের আবরণ (envelop) থাকায় এইচ.আই.ভি. অত্যন্ত ভঙ্গুর। তাই এইচ.আই.ভি. শরীরের বাইরে বেশীক্ষণ বাঁচে না। এই কারণে সরাসরি রক্ত বা যৌন নিঃসরণ শরীরে প্রবেশ না করলে এইচ.আই.ভি. সংক্রমণের সম্ভাবনা খুব কম। শুধুমাত্র স্পর্শ, একসাথে খাওয়া, এমনকি একই জামাকাপড় পরা, বা মশার কামড়ে কখনো এইচ.আই.ভি. ছড়ায় না


No comments:

Post a Comment

Post Top Ad