নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৩০ নভেম্বরঃ-জীবনসঙ্গী নিয়ে নারীর রয়েছে কিছু ব্যক্তিগত পছন্দ-অপছন্দ। আমরা অনেক সময় মনে করি তারা লম্বা, সুদর্শন পুরুষ পছন্দ করে। কিন্তু, বাস্তবতা হচ্ছে পুরুষের শারীরিক সৌন্দর্য থেকে তাদেরকে বেশি আকৃষ্ট করে তাদের পুরুষালী গুণাবলী।পরিপাটি, পরিচ্ছন্নতা : আপনি হয়ত অনেক লম্বা, কিন্তু উচ্চতা সত্যিই নিজেকে উপস্থাপন করার জন্য গুরুত্বপূর্ণ বিষয় না। মূল বিষয় হচ্ছে তারা লক্ষ করে আপনি নিজের বিষয়ে কতোটা সচেতন। আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে প্রথম দেখা করার সময়। হতে হবে নিজের প্রতি যতœশীল। মনে রাখবেন এলোমেলো চুল, নোংরা নখ, দুর্গন্ধযুক্ত মোজা, কালি ছাড়া জুতা, শার্ট বা জিন্সে দাগ এসব কিছুই হতে পারে আপনাকে অপছন্দ করার অন্যতম কারণ।
সেন্স অব স্টাইল: খুব দামী কাপড় পরে নারীর সামনে যেতে হবে এমন কোনো কথা নেই। তবে, পোশাকটি অবশ্যই ফ্যাশনেবল হতে হবে। সেই সঙ্গে লক্ষ রাখুন, পোশাকটি পড়ে আপনি যেন সাবলিল থাকেন এবং এতে আপনার ব্যক্তিত্বের প্রকাশ ঘটে।সেন্স অব হিউমার: নারীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, তারা পুরুষের বিচারবুদ্ধিসম্পন্ন রসবোধের বিষয়টি উপভোগ করে। কিন্তু, মজা করতে গিয়ে যেন এমন কিছু বলা বা করা যাবে না যা অন্যকে উপহাস করে বা ভদ্রতার সীমা ছাড়িয়ে যায়।
No comments:
Post a Comment