মেয়েরা আকা থাকলে কি করে ? - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, November 30, 2019

মেয়েরা আকা থাকলে কি করে ?








নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৩০ নভেম্বরঃ-ছুটা আনমনা। কিছুটা খামখেয়ালি। সময় বিশেষে আবার প্রচণ্ড দায়িত্ববতী। কখনও উদাসীন, কখনও আবার আবেগপ্রবণ। এই হয়তো সে প্রচণ্ড অভিমানী। তার মান ভাঙাতে ফন্দি আঁটতে হচ্ছে প্রেমিকপ্রবরকে। আবার প্রিয়জন চোখের আড়াল হতেই কেঁদে ভাসাচ্ছে সে। সাধে কি বলে? বিশ্বের সবচেয়ে জটিল চরিত্র নারীমন! একে বোঝা দুষ্কর! আর সেই নারী যখন একা, তখন সে ঠিক কী কী করে? জানতে উৎসুক হয় সবাই। ঘণ্টা পর ঘণ্টা আয়নায় নিজেকে দেখেই কাটিয়ে দিতে পারে নারী। রূপ নিয়ে বরাবরই নারীমন খুঁতখুঁতে। মুখে একটা ব্রণ বেরলেই তার রাতের ঘুম ছুটে যায়। চোখের নীচে কালি পড়লে তো আর কথাই নেই। তার উপর রয়েছে স্প্লিট এন্ডের ঝক্কি। একরাশ চিন্তায় সদাই ব্যতিব্যস্ত নারী। প্রেমিকপ্রবর সাবধান! আপনার নারী একা থাকলে, জেগে উঠতে পারে তার পুরনো প্রেম। এমনকী আপনার পুরনো প্রেমিকও কিন্তু হয়ে উঠতে পারে তার কথা বলার সঙ্গী।

. আচ্ছন্ন হতে পারে সে যৌন ফ্যান্টাসিতে। চলতে পারে আপনার শরীরের কাঁটাছেড়া। ঠিক কতটা সুডৌল হলো তারগঠন? তাই নিয়েও হঠাৎ করে ব্যস্ত হয়ে পড়তে পারে সে। নিজেকে নগ্ন দেখার বাসনাও জাগতে পারে তার। আচমকাই বক্স চালিয়ে অনভ্যাসে ভুলে যাওয়া নাচটা ঝালিয়ে নেওয়ার বাসনা জাগতে পারে। আর সেই নাচের স্টেজ তখন হবে ঘরের মেঝে থেকে বিছানা সর্বত্র। ফুলদানি হাতে নিয়ে তারস্বরে গান গাইতে শুনলেও অবাক হবেন না। বিছানা নষ্ট হচ্ছে, বালিশ ফেটে তুলো ছড়িয়ে পড়ছে। সেদিকে তাকানোর তখন ভ্রূক্ষেপ নেই নারীর।

No comments:

Post a Comment

Post Top Ad