কোমরে সেক্সি বিছে - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, November 30, 2019

কোমরে সেক্সি বিছে







নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৩০ নভেম্বরঃ-বাড়ির ভারী গয়নাটা বের করতে ইচ্ছে না হলে নানা দোকানপাট তো আছেই। তবে এই হালফ্যাশনের যুগে বিছে হারের মাত্রা কতটা অ্যাপিল যোগ করে ফ্যাশনে? ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল জানালেন, ‘কোমরের বিছে ভীষণ সেক্সি গয়না। শাড়ি থেকে শুরু করে লো লেংথ স্কার্ট বা প্যান্টের সঙ্গে আরামসে পরতে পারেন। সুন্দর কোমরে ওই বিছের বেড় দেওয়া সাজ একদম অনবদ্য লাগবে। শাড়ির সঙ্গে চওড়া বা শিফনের শাড়িতে এক চিলতে সরু বিছের কম্বো বেশ ভাল। আবার শর্ট ড্রেসের সঙ্গে ক্যারি করতে পারলে সাঁওতালি মেয়েদের মতো বেশ ট্রাইবাল রূপোর বিছে পরা যায়। পুরো সাজটাই নির্ভর করবে ক্যারি করার ওপরে।


             তাছাড়া যাঁরা একটু সাহসী হতে চান, তারা পেট আর কোমরের উঁকি দেওয়া অংশটা এক্সপোজ করার জন্য বিডসের বিছে পরতে পারেন। তবে মনে রাখবেন, এর জন্য পেট নির্মেদ হওয়া খুব দরকার। হালকা ভুঁড়ি বা ভাঁজ থাকলে কিন্তু বিছের সাজটাই মাটি’।তা, যাঁদের অমন নির্মেদ পেট এখন নেই, তাঁরা কয়েকদিন জিমে গা ঝরিয়ে নিলেই বেশ চনমনে নজরকাড়া পেট পেয়ে যাবেন। আর অমন নজরকাড়া গয়না পেতে ফুটপাথ থেকে নিউ মার্কেট তো আছেই। এবারে বরং সন্ধের পার্টিতে নাভির নিচে স্কার্টটা ঝুলিয়ে উপরে একটা রাজস্থানি কাঁচুলি পরুন। সঙ্গে মাদকতায় ঝুলতে থাকুক বিছে!

No comments:

Post a Comment

Post Top Ad