সুখী যৌনজীবনের মূলমন্ত্র জানেন কি ? - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, November 30, 2019

সুখী যৌনজীবনের মূলমন্ত্র জানেন কি ?







নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৩০ নভেম্বরঃ-মানুষের জীবনে যৌন জীবনের ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নিঃসন্দেহে নেই। এর এ কথা এখন বৈজ্ঞানিকভাবেই প্রমাণত যে মানসিক সুস্থতার পেছনেও সুস্থ ও সফল যৌন জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিজের যৌন জীবনে অসুখী বা অতৃপ্ত মানুষ মানসিক বিকারসহ, হীনমন্যতা, বিষণ্ণতা ইত্যাদিতে আক্রান্ত হয়ে থাকেন।

             তাই বলে কি ঘন ঘন সঙ্গী পরিবর্তন করতে হবে? তাতেই কি মিলবে তৃপ্তি? সেটা কিন্তু একদম নয়। বরং একজন মানুষকে সঙ্গী বা সঙ্গিনী হিসাবে বেছে নেয়াটা সুস্থ থাকবার জন্যও অত্যন্ত জরুরী, কেননা তা আপনাকে দূরে রাখে নানান রকম রোগ বালাই হতে। যৌন জীবনে সফল ও সুখী হতে নতুন সঙ্গীর প্রয়োজন নেই, বরং প্রয়োজন যৌনতা সম্পর্কে সঠিক জ্ঞান ও একটু খানি চেষ্টা। আসুন জেনে নেই সফল ও সুখী যৌন জীবনের ৫ টি মূলমন্ত্র।ভালবাসুন নিজের সঙ্গী/সঙ্গিনীকে: যে মানুষটির সাথে আপনি নিজের শরীর বিনিময় করেন, তাকে সত্যিকার অর্থে ভালোবাসা অত্যন্ত জরুরী। যৌন মিলন কেবল একটি শারীরিক ব্যাপার নয়, বরং তা অনেকটাই মানসিক। গবেষকরা বলেন যে, দুজন মানুষের মাঝে যখন ভালোবাসার বন্ধন থাকে, তখন তাদের যৌন মিলনটা হয় অনেক বেশী আনন্দদায়ক ও তৃপ্তিকর।সন্তান না চাইলে যৌন মিলনে অবশ্যই উপযুক্ত জন্ম নিয়ন্ত্রণ অবলম্বন করুন। এছাড়াও নানান রকম যৌন রোগের ব্যাপারে জানাশোনা রাখুন, নিয়মিত চেক আপ করান নিজের সঙ্গীর।

No comments:

Post a Comment

Post Top Ad