বিক্রি হল ছেলেদের ব্রা - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, November 30, 2019

বিক্রি হল ছেলেদের ব্রা









নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৩০ নভেম্বরঃ-এতদিন সকলে জেনে এসেছে ব্রা কেবলই নারীদের জন্য। কিন্তু বহুল প্রচলিত এই সত্য আর টিকছে না। জাপানের এক অনলাইন লিঙ্গারি বিক্রয় প্রতিষ্ঠান বিক্রি করে চলেছে ছেলেদের ব্রা। সাধারণত ‘ক্রস ড্রেসিং’ ছেলেরা কিনছে এইসব ব্রা।দু’সপ্তাহ আগে চালু হয় রাকুতেন নামের এই অনলাইন বিক্রয় কেন্দ্র। এরই ভেতর ৩০০টি ছেলেদের ব্রা বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। প্রতিটি ব্রার মূল্য ৩০ ডলার করে।

               একজন মাসাউকি নামের ক্রেতা রয়টার্সকে বলে, আমি এটা পরে খুব স্বস্তি অনুভব করছি।
বিক্রেতা প্রতিষ্ঠানের এক নারী বলেন, আমরা শুরুতেই আশ্চর্যই হয়েছি। ছেলেরা ব্রার প্রতি আগ্রহ দেখাচ্ছে দেখে উৎপাদন আগের চেয়ে বেশি করতে হচ্ছে। এরইভেতর জাপানের জনপ্রিয় গণমাধ্যমে হাজার হাজার নারী-পুরুষ এর প্রয়োজনীয় দিক নিয়ে আলাপ করছে।

No comments:

Post a Comment

Post Top Ad