ভালবাসা কি করে অর্জন করবেন ? - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, November 30, 2019

ভালবাসা কি করে অর্জন করবেন ?







নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৩০ নভেম্বরঃ-নারী প্রথম সৃষ্টি হয়েছিল একজন স্ত্রী হিসাবে। একজন পুরুষের একাকিত্র দূর করার জন্য। তার পর এই নারীর পরিচয় হয়েছে মা হিসাবে। কৃষি বিজ্ঞানের মতে কৃষিকাজ শুরু হয়েছিল নারীদের হাত ধরে। পৃথিবীর প্রতিটি সুন্দরের সাথে নারী জড়িত। নারী পারে একটি বাসস্থানকে সুন্দর ও পরিচ্ছন্ন করে রাখতে। তাই আপনার ঘড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, অন্তত আপনার স্বামী যতটুকু পরিচ্ছন্ন দেখতে পছন্দ করে।আপানর শাশুড়ির সাথে ভাল আচরণ করুন, যেমনটি আপনি চান আপানার স্বামী আপানার মায়ের সাথে করুক।


           আপনার স্বামীকে কোন কথা বলার পর বার বার জিজ্ঞেস করবে না, ‘কি ভাবছ?’ অন্যের কাছে নিজেদের স্বামী-স্ত্রীর সমস্যার কথা বর্ণনা করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন; এমনকি সাহায্য বা পরামর্শ চাওয়ার অজুহাতেও না, আপনি যদি মনে করেন আপনার বৈবাহিক সমস্যার আইনানুগ সমাধান প্রয়োজন, তাহলে এমন ব্যক্তির কাছে যান যে, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ। যার মধ্যস্থতা স্বামী-স্ত্রীর মাঝে সুন্দর সমন্বয় আসে, অথবা উভয়পক্ষের সম্মতিতে সৌহার্দপূর্ণভাবে বিচ্ছেদ করাতে পারেন।-আপনার স্বামীর এমন বিষয়ে প্রশংসা করুন যে বিষয়ে তিনি নিজে যথেষ্ট আত্মবিশ্বাসী নন। আপনার প্রশংসা তার আত্মবিশ্বাস বাড়াবে। কক্ষনো আপনার স্বামীর সাথে অন্যদের স্বামীর তুলনা করবেন না, বরং বলুন, স্বামী হিসেবে তুমিই শ্রেষ্ঠ, বিনয় এবং আত্মবিশ্বাসের সাথে, অহংকার ও কর্কর ভাষায় নয়। কখনও বলবেন না,‘অমুকের স্বামী তো এমন করে না, তুমি কেন এমন কর..। আপনার স্বামী যেমন, তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। কারণ, কেউ নিখুঁত নয়, আপনিও নন। আর যদি, ত্রুটিহীন, নিখুঁত সঙ্গী চান তাহলে জান্নাতে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তাহলে আপনি এবং আপনার স্বামী দু’জনেই হবেন নিখুঁত ও ত্রুটিহীন।

No comments:

Post a Comment

Post Top Ad