বলিউডে অভিষেকেই সুপার হিট সিনেমা উপহার দিয়েছিলেন সাইফ আলি খান তনয়া সারা আলি খান।
একই সময়ের আরেক বলি অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে সারা আলি চুটিয়ে প্রেম করছেন সে খবরও ছিল বলিমহলের শিরোনামে।
অনেকেই ক্যারিয়ারের শুরুতেই এসব প্রেমের সম্পর্কে না জড়াতে অনুরোধ করেন। আবার অনেকে এ জুটিকে অভিনন্দন জানান।
কিন্তু সম্প্রতি এ জুটিকে আর একসঙ্গে দেখা যাচ্ছে না। তাদের ঘনিষ্ঠ কোনো ছবির ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামেও দেখা মিলছে না।
গুঞ্জন চলছে, কার্তিক-সারা সম্পর্কে ফাটল ধরেছে। প্রেম ভেঙ্গে চুরমার। কার্তিকের সঙ্গ ছেড়ে সারা আলি নাকি নিজেই সরে গেছেন বলে খবর।
এমনটা কেন করলেন সারা? সে প্রশ্ন ছিল তার ভক্ত-অনুরাগীদের মনে।
জানা গেছে, কার্তিক আরিয়ানের সঙ্গে সারার বিচ্ছেদের পেছনে রয়েছে আরেক বলি সুন্দরীর হাত।
কে সেই বলি সুন্দরী? জবাব মিলেছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।
সংবাদমাধ্যমটি বলছে, সম্প্রতি বলিউড তারকা অনন্যা পান্ডের সঙ্গে ডেট করছেন কার্তিক আরিয়ান। এ দুজনকে একসঙ্গে বিভিন্ন পার্টিতে দেখা যাচ্ছে। শুধু বিভিন্ন পার্টিই নয় সম্প্রতি অনন্যা পান্ডের জন্মদিনেও যোগদান করেছেন কার্তিক আরিয়ান।
কার্তিক এবং অনন্যাকে একসঙ্গে দেখার পরই পরপর তাদের ছবি তুলতে থাকেন পাপারাজ্জিরা। সেসব ছবিতে দেখা গেছে একটি গাড়িতে হাসিমুখে বসে আছেন দুজনে।
No comments:
Post a Comment