কিছুদিন ধরেই বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছে।ক্যাটরিনা কাইফ নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন। আর সেই প্রেমিক পুরুষটি হলেন অভিনেতা ভিকি কৌশল।সত্যিই কি সম্পর্কে জড়িয়েছেন তারা? বলিউড কি পেতে চলেছে এক আনকোরা সেলিব্রিটি কাপলকে? সূত্র বলছে, এ ব্যাপারে তাদের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, একেবারেই সম্পর্কে নেই তারা। দু’জনেই সিঙ্গেল এবং আপাতত ডাবল হওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের। এড়িয়ে যাওয়ার জন্য যে এরকম বলছেন এটা বুঝতেও কারো অসুবিধা হচ্ছে না।বেশ সম্প্রতি বলিউডে এক ‘মিউচুয়াল ফ্রেন্ড’-এর দিওয়ালি স্পেশাল হাউজ পার্টিতে দু’জনের একই সঙ্গে উপস্থিতি সেই জল্পনা আরো উস্কে দিয়েছে। ভারতীয় এক দৈনিকে এ নিয়ে প্রকাশিত খবরে বলা হয়, ওই পার্টিতে ক্যাটরিনা পরেছিলেন লাল রঙা লেহেঙ্গা। আর ভিকি কৌশল পরেছিলেন দুধ সাদা শেরওয়ানি। পাপারাৎজির কবল থেকে মুক্তি পাননি তারা। ধরা পড়ে যান ক্যামেরার লেন্সে। এরপর থেকেই গুঞ্জনের ডালপালা আরো বিস্তার লাভ করে। তবে এখনই পরিস্কার করে কিছু বলা যাচ্ছে না। এজন্য আরো অপেক্ষা করতে হবে।
No comments:
Post a Comment