তাঁর অভিযোগ, বিয়ের সময় মুস্তাফা এবং তাঁর পরিজনেরা রুকসানার পরিবারের থেকে পণ নেয়। তারপরই দু’জনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজনেরা ওই তরুণীকে অপমান করতে শুরু করে। বাপের বাড়ি থেকে একটি বাইক এবং বেশ কিছু পরিমাণ সোনার গয়না আনার জন্য মুস্তাফার পরিজনেরা চাপ দিতে থাকে বলেও অভিযোগ রুকসানার। তরুণীর আরও অভিযোগ, ক্রমাগতই বাড়তে থাকে অত্যাচার।
মানসিক এবং শারীরিক অত্যাচারে অসুস্থ হয়ে পড়েন ওই তরুণী। তাই বাধ্য হয়ে তাঁকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় স্বামী। সেই সুযোগেই থানায় পৌঁছন রুকসানা। মুস্তাফা এবং তার পরিবারের লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ মুস্তাফার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এ ধারায় মামলা রুজু করে। যদিও থানায় অভিযোগ দায়ের করার পর থেকে এলাকায় আর খোঁজ পাওয়া যাচ্ছে না মুস্তাফার। একাধিকবার মুস্তাফাকে ফোন করেও পাননি রুকসানা। আপাতত সুবিচারের আশাতেই প্রহর গুনছেন নির্যাতিতা এবং তাঁর বাপের বাড়ির লোকজন।
No comments:
Post a Comment