মাটি খেয়ে বেঁচে আছেন ৮৮ বছর ধরে - ব্রেকিং বাংলা

Breaking

Friday, November 29, 2019

মাটি খেয়ে বেঁচে আছেন ৮৮ বছর ধরে

৮৮ বছর ধরে মাটি খেয়ে বেঁচে আছেন তিনি


 প্রতিদিনের খাবারে ভাত-রুটি না হলেও কোনো অসুবিধা নেই। অনায়াসে কেটে যায় দিন। কিন্তু মাটি না খেয়ে একদিনও থাকতে পারেন না তিনি। তার নাম কারু পাশোয়ান। তিনি ভারতের ঝাড়খন্ডের সাহেবগঞ্জের অধিবাসী। এই বিচিত্র স্বভাবের অধিকারী কারুর বর্তমান বয়স ৯৯।
কারু পাশোয়ান জানান, তার বয়স যখন ১১ বছর। তখন থেকেই তার মাটি খাওয়ার অভ্যাস গড়ে ওঠে। প্রথম দিকে দারিদ্রের কারণে মাটি খাওয়া শুরু করেন। পরে তা অভ্যাসে পরিণত হয়। তিনি বলেন, ‘আমি আমার আর্থিক অবস্থা নিয়ে খুব হতাশায় ভুগতাম। ছেলেবেলা থেকেই দারিদ্রের মধ্যে বসবাস। বড় হয়েছি এর সঙ্গে লড়াই করে। একটুকরো রুটি ভাইবোনের মুখে তুলে দিতে নিজে মাটি খেয়ে পেট ভরাতাম। যত বড় হয়েছি দারিদ্রের চাপ আরও বেড়েছে। দশ ছেলেমেয়ের সংসার আমার। তাদের ঠিকমতো খাবার দিতে পারতাম না। মনে হতো, মরে যাই। ক্ষুধার যন্ত্রণা সইতে পারছিলাম না। মনের অজান্তেই বাঁচার তাগিদে একসময় মাটি খেতে শুরু করি। ধীরে ধীরে এটা আমার অভ্যাসে পরিণত হয়। খাবারের অভাব ঘুচলেও আমি মাটি না খেয়ে থাকতে পারি না।’

কারুর বড় ছেলে সিয়া রাম পাশোয়ান বলেন, ‘আমরা বাবাকে মাটি খাওয়া থেকে বিরত করতে অনেকবার চেষ্টা করেছি। কিন্তু তিনি কারও কথাই শোনেন না। তিনি যেখান থেকে খুশি সেখান থেকে মাটি তুলে খেতে শুরু করেন।’
অবাক কান্ড হলো- এত দীর্ঘ সময় ধরে মাটি খেলেও কারু পাশোয়ানের কোনদিনই সমস্যা হয়নি। বরং এরই বয়সেও তিনি শারীরিকভাবে বেশ সবল। এই বিরল খাদ্যাভ্যাসের জন্য ২০১৫ সালে বিহারের সবর কৃষি বিশ্ববিদ্যালয় তাকে বিশেষ সম্মাননা প্রদান করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad