সম্প্রতি একটি সাক্ষাৎকারে তনুশ্রী - ব্রেকিং বাংলা

Breaking

Friday, October 25, 2019

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তনুশ্রী



গত বছর #মিটু ঝড়ে বলিউড তোলপাড় করে দিয়েছিলেন ‘আশিক বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত। ইন্ডাস্ট্রির প্রবীণ ও প্রভাবশালী অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে আনা তার যৌন হেনস্থার অভিযোগের পর একে একে বহু পুরুষ তারকার বিরুদ্ধে গর্জে ওঠে বলিউডের নারী মহল।
অতীতের সেই অন্ধকার দিনগুলোকে পেছনে ফেলে আবারও রুপালি পর্দায় ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছেন তনুশ্রী। কোন কোন পরিচালকের সঙ্গে তিনি কাজ করতে আগ্রহী, তারও একটা তালিকা তৈরি করে ফেলেছেন নায়িকা। সেই তালিকায় সবার উপরে নাম রয়েছে সঞ্জয় লীলা বানসালির।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তনুশ্রী জানান, ‘সঞ্জয় লীলা বানসালির প্রায় সবকটি ছবিই দেখেছি। এককথায় তিনি অসাধারণ। হয়তো তার সঙ্গে কাজের ইচ্ছে প্রকাশ করা আমার জন্য দুঃসাহসিক। কারণ তিনি শুধু নামী তারকাদের সঙ্গেই কাজ করেন। তবে আমিও আত্মবিশ্বাসী। তাই আমি কখনও নিরাশ হই না।’
তবে শুধু আবেগে ভাসছেন না তনুশ্রী। কারণ তিনি খুবই ভালো করে জানেন, বলিউডে সহজে কারও ভাগ্য প্রসন্ন হয় না। তাছাড়া প্রায় ১০ বছর ইন্ডাস্ট্রির বাইরে থাকার পর নতুন করে ফিরে আসা যে একেবারেই সহজ হবে না, তাও বিলক্ষণ জানেন তনুশ্রী। তাই তার হয়ে কাজ করার জন্য সঠিক ম্যানেজারের খোঁজে নায়িকা।

No comments:

Post a Comment

Post Top Ad