হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার রাত ১০টায় তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। এরপর ছেলে অভিষেক ও স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে তিনি বাড়ি ফেরেন।
গত চার দিন ধরে কয়েক পর্যায়ে বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয় অমিতাভ বচ্চনের। অভিনেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন নানাবতী হাসপাতালের চিকিৎসকরা। তবে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।
বর্তমানে ছোটপর্দায় চলছে বিগ-বির জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। তার শুটিং নিয়েই তিনি এখন ব্যস্ত। শো-টির একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার থেকে শুটিং শুরু করবেন অমিতাভ।
No comments:
Post a Comment