‘সা রে গা মা পা ২০১৯’ র সেরার মুকুট উঠেছে উত্তর চব্বিশ পরগনার অঙ্কিতার মাথায়। যৌথভাবে প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন কলকাতার গৌরব এবং উত্তর দিনাজপুরের স্নিগ্ধজিৎ। দ্বিতীয় রানার আপ হয়েছেন নৈহাটির প্রীতম ও ওপার বাংলার মাঈনুল আহাসন নোবেল। আর কালিকা প্রসাদ ভট্টাচার্য স্মৃতি সম্মান দেওয়া হয়েছে সুমনকে।
শেখ শাহাদাত তাসিন নামের এক নোবেল ভক্ত ফেসবুকে লিখেছেন, ‘অবিচার করা হয়েছে নোবেলের ওপর। এটা মানা কষ্টকর। কেননা যাকে সেরা বর্ষসেরা শিল্পী হিসেবে পুরস্কৃত করা হয়েছে তার থেকে অনেক ভালো পারফরম্যান্স ছিল নোবেলের। ইন্ডিয়া কখনো বাংলাদেশর একজন শিল্পীকে পুরস্কৃত করবে না।
ইন্ডিয়া সবসময় দুর্নীতি করে বাংলাদেশের সঙ্গে। এটা নতুন কিছু না। আজও তাই হলো এই গ্রান্ড ফিনালেতে। যেমনটা দেখতে পাই ক্রিকেট খেলায়। সমস্যা নেই। নোবেল সবার সেরা সেটা সাবাই জানে। রেজাল্টের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই।’
সংগীত পরিচালক শান্তনু মৈত্র, জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর এবং শ্রীকান্ত আচার্যের মন জয় করে অন্যান্যদের পেছনে ফেলে ফাইনালের টিকিট পেয়েছিল মোট ৬ জন প্রতিযোগী। সুমন, গৌরব, স্নিগ্ধজিৎ, নোবেল, অঙ্কিতা ও প্রীতম। ফাইনালে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সুখবিন্দর সিং।
No comments:
Post a Comment