নিজস্ব প্রতিনিধি, নদীয়া,৩১অক্টোবরঃ-একই সাথে চারটি হনুমান এর মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরে।সূত্রের খবর,নদীয়ার শান্তিপুর থানার হরিপুর পঞ্চায়েত এর মেলের মাঠ এলাকার বেশ কয়েকটি গাছে দীর্ঘদিন বাসা বেঁধে থাকতো হনুমানের একটি দল।অভিযোগ,বৃহস্পতিবার সকালে সেই হনুমান দলেরই চারটি হনুমান কে মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয় মানুষজন।মৃতদের মধ্যে তিনটি হনুমানকে গাছ থেকে ও একজনকে একটি বাড়ির ছাদ থেকে উদ্ধার করা হয়।পাশাপাশি ওই এলাকার বিভিন্ন গাছ থেকে মৃতপ্রায় অসুস্থ অবস্থায় বেশ কয়েকটি হনুমান এরও সন্ধান পায় স্থানীয় মানুষজন।এক সাথে এতগুলি হনুমান এর মৃত্যু ও অসুস্থ হওয়ার ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার সকালে মৃত ও অসুস্থ হনুমান দেখতে পেয়ে স্থানীয় মানুষজন খবর দেয় শান্তিপুর থানায়।খবর দেওয়া হয় বনদপ্তর ও শান্তিপুর বিজ্ঞান মঞ্চের সদস্যদের।পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ হনুমান দের চিকিৎসার জন্য পাঠায় বনদপ্তরের কর্মীরা।পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে মৃত হনুমান গুলির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বনদপ্তর।অসুস্থ হানুমান গুলিকে পরীক্ষা করে বনদপ্তর ও বিজ্ঞান মঞ্চের সদস্যদের প্রথমিক অনুমান,খাদ্যে বিষক্রিয়া থেকেই এই মর্মান্তিক ঘটনা।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Thursday, October 31, 2019
চারটি হনুমান এর মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য
Tags
# West Bengal
About Darjeeling News
West Bengal
Ετικέτες
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment