নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি,৩১অক্টোবরঃ-শিলিগুড়ি পুর নিগমের সামনে মেয়রের কুশ পুতুল দাহ করল ভারতীয় জনতা যুব মোর্চা। সম্প্রতি প্লাইউড দিয়ে ঢাকা ম্যানহোলে পড়ে জখম হন শিলিগুড়ি বিজেপির ১৯ নম্বর ওয়ার্ডের সভাপতি রথীন মজুমদার। এরপরই বিজেপির দার্জিলিং জেলা শিলিগুড়ির সভাপতি অভিজিৎ রায় চৌধুরী অভিযোগ করেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের উদাসীনতায় এই দুর্ঘটনা ঘটেছে। শিলিগুড়ি শহরের বেহাল রাস্তাঘাট , অস্থায়ী ভয়ঙ্কর ম্যানহোল ও শিলিগুড়ির সাধারণ মানুষ কে নূন্যতম পৌর পরিষেবা দিতে ব্যর্থ মেয়র ও শিলিগুড়ি পৌর কর্পোরেশনের দুর্নীতির বিরুদ্ধে এক ধিক্কার মিছিলের আয়োজন করে বিজেপি দার্জিলিং জেলা ভারতীয় জনতা যুব মোর্চা , মিছিল ভেনাস মোড় বিজেপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এ গিয়ে শেষ হয়। সেখানে বিজেপির কর্মী ও সমর্থকরা মেয়র অশোক ভট্টাচার্যের কুশ পুতুল দাহ করে।
Thursday, October 31, 2019
মেয়রের কুশ পুতুল দাহ করল ভারতীয় জনতা যুব মোর্চা
Tags
# West Bengal
About Darjeeling News
West Bengal
Ετικέτες
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment