কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনার বনেদি বাড়ির পূজোদের মধ্যে উল্লেখযোগ্য পুজো হলো রাম নারায়ন সাউ বাড়ির দুর্গাপূজা। এই পুজো ১৭৭ তম বর্ষে পদার্পণ করল এবার । বুধবার এই পুজো উদ্বোধন করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেব । এদিন তার সাথে উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব, বজ বজ পৌরসভা উপ পৌরপ্রধান গৌতম দাসগুপ্ত সহ অন্যান্য কাউন্সিলর ও কর্মীবৃন্দ এই অনুষ্ঠানে প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ উপস্থিত ছিল। এই পুজোয় দুর্গা প্রতিমার কাঠামো প্রতি বছর একই রকম থাকে। এবং ওই কাঠামোর ওপর মায়ের রূপ প্রদান করা হয়।
Wednesday, October 2, 2019
পুজো উদ্বোধনে গিয়ে কার দিকে তাকিয়ে রইলেন দেব!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment