অকাল বৃষ্টির সাথে যুদ্ধ করে মন্ডপসজ্জায় চমক দিল বারাসতের চারের পল্লী। বারাসাতে দুর্গাপুজো গুলির মধ্যে একটি নাম চারের পল্লী সর্বজনীন দুর্গাপূজা। এবার তারা ৩৮ বছরে পা দিল। এবার তাদের মন্ডপ শয্যায় থাকছে কাল্পনিক বৌদ্ধ প্যাগোডা। শিল্পী অরূপ চৌধুরী শিল্প নৈপুণ্যে রূপ পেতে চলেছে মন্ডপটি। কাঠ, বাঁশ, টিন, প্লাই ইত্যাদি দিয়ে তৈরি হয়েছে মন্ডপের মূল কাঠামো। তার সঙ্গে ফোম, থার্মোকল, ইভা এবং প্রচুর রঙের ছটায় তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের ড্রাগনের মূর্তি, বুদ্ধমূর্তি। তার সঙ্গে আছে এসি পাইপ ও বাঁশের তৈরি ঝুড়ি সাথে কাপড় লাগিয়ে অত্যাধুনিক আলো। যা এবার শোভা পাবে চারের পল্লী সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে। মণ্ডপের সামনে থাকবে বিশাল আকৃতির একটি ড্রাগনের মূর্তি। তার চারপাশে সাজানো থাকবে বৌদ্ধ নানান রূপের মূর্তি। প্রতিমাতেও থাকছে অভিনবত্বের ছোঁয়া। বৌদ্ধ প্যাগোডা সঙ্গে তাল মিলিয়ে দুর্গা প্রতিমা থাকছে বুদ্ধের শান্ত রূপ। প্রতিমা হাতে অস্ত্রের বদলে থাকবে পদ্ম ফুল। এতকিছু কর্মযজ্ঞের মধ্যেই বাধ সেধেছে বৃষ্টি। পুজো কমিটির সম্পাদক রাহুল নাগের বক্তব্য বৃষ্টির কারণে প্যান্ডেল তৈরিতে বিলম্ব হচ্ছে। আর সেই সঙ্গে বাড়ছে খরচের বহর। পুজোর সময় যদি এরকম বৃষ্টি চলে তাহলে দর্শনার্থীদের সঙ্গে কর্মকর্তারাও যে বিপদে পড়বে তার ইঙ্গিত দিলেন রাহুল। শিল্পী অরূপ চৌধুরী জানালেন মণ্ডপসজ্জা করতে গিয়ে বৃষ্টির কারণে ভীষণভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে মন্ডপ সজ্জার কাজ। ভিতরের কাজ করতে পারলেও বাইরের কাজের ব্যাপক ক্ষতি হচ্ছে। ফলে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে বেশি পরিমাণ কর্মীকে নিয়োগ করতে হচ্ছে ফলে বাড়ছে খরচ।।
Thursday, October 3, 2019
চারের পল্লীতে কাল্পনিক বৌদ্ধ প্যাগোডায় দেবী দুর্গা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment