গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, October 31, 2019

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি,৩১অক্টোবরঃ-গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির ধাপগঞ্জ এলাকায়। মৃতার নাম সুস্মিতা মন্ডল বাড়ুই। বছর তিনেক আগে ধাপগঞ্জ এর প্রণব মন্ডল এর সঙ্গে তার বিয়ে হয়। দেড় বছরের একটি ছেলে রয়েছে তাদের। বুধবার রাতে একটি ফোন পেয়ে মেয়ের বাবা তার শশুর বাড়িতে যান। গিয়ে দেখতে পান মেয়ের মৃতদেহ হাত-পা বাঁধা অবস্থায় মেঝেতে শোয়ানো রয়েছে। গৃহবধূ বাপের বাড়ি লোকের অভিযোগ হাত-পা বেঁধে খুন করা হয়েছে তাদের মেয়েকে। তারপর দেহ লোপাট করার চেষ্টা করেছিল শ্বশুরবাড়ির লোকেরা। কিন্তু তা সম্ভব না হওয়ায় তারা বাড়ি ছেড়ে সকলে পালিয়ে যায়।আজ ম্যাজিস্ট্রেট পর্যায়ের দেহ ময়নাতদন্ত হয় মর্গে। এদিকে বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ জানাতে আসে গৃহবধূর বাপের বাড়ির লোকজন। কিন্তু পুলিশ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ। সেই নিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলে। তারপর চাপে পড়ে পুলিশ অভিযোগ নেয়। শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে তার পরিবার।

No comments:

Post a Comment

Post Top Ad