কালী পূজোর রেশ না কাটতেই দেগঙ্গার বিশ্বনাথ পুরে কালী মন্দিরে লক্ষাধিক টাকার দূঃসাহসিক চুরি। বুধবার গভীর রাতে বিশ্বনাথপুর গ্ৰামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী শিবাজী বসুর পারিবারিক কালী মন্দিরের গেটের তালা ভেঙে দূঃস্কৃতিরা চুরি করে নিয়ে যায় কয়েক ভড়ি সোনার গহনা, রূপার গহনা পিতল, কাঁসার বাসনপত্র সহ অন্যান্য জিনিসপত্র। দেগঙ্গা এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের। তদন্তে দেগঙ্গা থানার পুলিশ।
source http://www.breakingbangla.com/2019/10/NEWS_90.html
No comments:
Post a Comment