সাইবার ক্রাইমের শিকার হলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, October 12, 2019

সাইবার ক্রাইমের শিকার হলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি

সম্প্রতি সাইবার ক্রাইমের শিকার হলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। অমিতাভ বচ্চন ও শাহিদ কাপুরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর এবার কিয়ারার টুইটার অ্যাকাউন্টও হ্যাক হল। নিজের ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে তা জানান কবির সিং ছবির এই অভিনেত্রী। তার টুইটার অ্যাকাউন্ট থেকে কোনও রকমের অবাঞ্ছিত ও আপত্তিকর পোস্ট এড়িয়ে যাওয়ার অনুরোধ করেছেন কিয়ারা। 
কিয়ারা লিখছেন, আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আমরা ব্যাপারটা ঠিক করা চেষ্টা করছি। দয়া করে যে কোনও রকমের অবাঞ্ছিত ও অদ্ভুত টুইট এড়িয়ে যাবেন। আমার অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া যে কোনও রকমের লিংকেও ক্লিক করবেন না। আমার অ্যাকাউন্ট এখনও হ্যাকড অবস্থায় রয়েছে। ওই লিংকেগুলো আমি পোস্ট করছি না।
প্রসঙ্গত, কবীর সিং ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন কিয়ারা আদভানি। এই মুহূর্তে তিনি অক্ষয় কুমারের বিপরীতে দুটি ছবি লক্ষ্মী বম্ব ও গুড নিউজ ছবিতে অভিনয়ের কাজ নিয়ে ব্যস্ত। এছাড়াও ভুল ভুলাইয়া ২ ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করবেন তিনি। তবে শুধু বড় পর্দাই নয়। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ শেরশাহ-তেও অভিনয় করছেন তিনি। এখানে তার বিপরীতে রয়েছেন সিদ্ধার্থ মলহোত্রা।

* সংগৃহীত। 

No comments:

Post a Comment

Post Top Ad