থর’খ্যাত অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ ভারতে আসছেন - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, October 12, 2019

থর’খ্যাত অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ ভারতে আসছেন

‘থর’খ্যাত অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ অক্টোবরের ২০ তারিখে সপ্তাহব্যাপি শুটিংয়ের জন্য ভারতে আসছেন। 
নেটফ্লিক্সের সিনেমা ‘ঢাকা’তে অভিনয় করছেন ভারতীয় ও হলিউডের বেশ কিছু জনপ্রিয় অভিনেতা। শুটিংয়ে তাদের জন্য দিনক্ষণও চূড়ান্ত করা হয়েছে। অক্টোবরের শেষ দুই সপ্তাহজুড়ে সিনেমাটির শুটিংয়ে ব্যস্ত থাকবেন এর কলা-কুশলীরা। 
নেটফ্লিক্স সিনেমাটির কিছু অংশ ইন্দোনেশিয়াতেও ধারণ করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ৩০ অক্টোবরের মধ্যে এর শুটিং শেষ হবে। 
জো রুশো ও অ্যান্থনি রুশোর চিত্রনাট্যে ‘ঢাকা’ সিনেমায় অভিনয় করছেন ক্রিস হেমসওয়ার্থ, ডেভিড হার্বর, মনোজ বাজপাই, পঙ্কজ ত্রিপাঠী, গোলশিফতেহ ফারাহানি ও রণদীপ হুদা। 
* সংগৃহীত। 

No comments:

Post a Comment

Post Top Ad