ভেঙে যাচ্ছে সৌরভ-মধুমিতার সংসার! - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, September 14, 2019

ভেঙে যাচ্ছে সৌরভ-মধুমিতার সংসার!



সবিনয়ে নিবেদন’ টেলিভিশন সিরিয়ালে কাজ করতে গিয়ে ২০১১ সালে পরিচয় হয় সৌরভ চক্রবর্তী ও মধুমিতা সরকারের। সেখান থেকেই শুরু ভালো লাগা ও ভালোবাসার। এরপর দীর্ঘ চার বছর চুটিয়ে প্রেম। পরে ২০১৫ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি।

কিন্তু আর হয়তো একসঙ্গে থাকা হচ্ছে না তাদের! ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- এই তারকা দম্পতি তাদের ৮ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন। দু’জনে মিলে মিউচুয়াল ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন।

যদিও বিচ্ছেদের বিষয়ে এখনও পর‌্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা দেননি সৌরভ-মধুমিতা। কেননা ব্যক্তিগত কারণকে তারা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাইছেন। কিন্তু বিবাহ বিচ্ছেদের পরও তাদের বন্ধুত্ব অটুট থাকবে বলে জানিয়েছেন এই দুই টেলি তারকা

 প্রসঙ্গে ভারতীয় এক সংবাদ মাধ্যমে মধুমিতা জানিয়েছেন, ‘আমরা প্রথমে ভালো বন্ধু তারপর স্বামী-স্ত্রী। আর স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা হলে বা তাদের রসায়ন আগের মতো না থাকলে, শুধু লোক দেখানোর জন্য ভাঙা সম্পর্ক বয়ে বেড়ানোর কোনও মানে হয় না। আলাদা হওয়ার পর সৌরভের জীবনে ভালো কিছু হলে আমার যেমন ভালো লাগবে, আশা করি সৌরভেরও আমার জন্য একই অনুভূতি থাকবে।’

মডেলিংয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন মধুমিতা সরকার। এরপর ২০১১ সালে ‘সবিনয়ে নিবেদন’র মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। কিন্তু ‘বোঝে না সে বোঝে সা’ সিরিয়ালে পাখি চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান কলকাতার এই তারকা।

এরপর ‘কেয়ার করি না’, ‘মেঘবালিকা’ ও ‘কুসুম দোলা’র মতো জনপ্রিয় টেলিভিশন সিরিয়ালে কাজ করেছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad