নিজস্ব প্রতিনিধি,বরানগর,১৪সেপ্টেম্বরঃ-বরানগরে অশোকগোরে এক বহুতল আবাসনে অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর ঘরে অস্বাভাবিক চুরি।এই আবাসনের ৪তলায় স্বামী স্ত্রী দুজনেই থাকতো এদিন বাড়িতে কেউ ছিল না রাতে বাড়ি ফিরে দেখে ঘরে ঢোকার দরজা খোলা এরপর লাইট জ্বালাতেই দেখে দরজার ছিটকিনি ভাঙা গেটের তালা ভাঙা। দুই ঘরের সমস্ত কিছু লন্ডভন্ড করা এবং দুটি আলমারি ও তার লকার ভাঙা। দম্পতি জানান প্রায় ১৫ভরি সোনার গহনা ও ক্যাশ কয়েকহাজার টাকা চুরি করে নিয়ে গিয়েছে দুস্কৃতিরা। পরিবারের অভিযোগ এদিন সকালে পরিচারিকার কাজ করেন সে ভদ্র মহিলা তাদের ঘরে এসেছিলেন। তাদের সন্দেহ এই ঘটনার সাথে সে জড়িত থাকতে পারেন। এই ঘটনার পরে আবাসনে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে বরাহনগর থানার তদন্তকারী আধিকারিকরা আসে ও ঘটনার তদন্ত শুরু করেছে।
Saturday, September 14, 2019
অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর ঘরে অস্বাভাবিক চুরি
Tags
# West Bengal
About Darjeeling News
West Bengal
Ετικέτες
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment