বে-ভিউ নামের বিল্ডিংটির ১৪ তলায় হবে অভিনেত্রীর নতুন ঠিকানা - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, September 11, 2019

বে-ভিউ নামের বিল্ডিংটির ১৪ তলায় হবে অভিনেত্রীর নতুন ঠিকানা



মুম্বাইয়ের ভারসোভায় প্রায় দ্বিগুণ দামে অ্যাপার্টমেন্ট কিনেছেন তামিল নায়িকা তামান্না ভাটিয়া। খবর হিন্দুস্তান টাইমসের।   জানা গেছে, ভারসোভা অঞ্চলে প্রতি বর্গফুট ৮০ হাজার ৭৭৮ রুপিতে ফ্ল্যাট কিনেছেন এই অভিনেত্রী। ওই অঞ্চলে ফ্ল্যাটের দর প্রতি বর্গফুটে ৩৫ হাজার থেকে ৪০ হাজার রুপি। সেখানে দ্বিগুণ দামে ফ্ল্যাট কিনেছেন তামান্না।   তামান্না ১৯১ বর্গফুটের অ্যাপার্টমেন্টটি কিনলেও দাম দিয়েছেন ২ হাজার ৫৫ বর্গফুটের। তার অ্যাপার্টমেন্টটির দর হওয়া উচিৎ ছিলো ৪ দশমিক ৫৬ কোটি টাকা। তবে নতুন এই অ্যপার্টমেন্টটির জন্য তিনি খরচ করেছেন ১৬ দশমিক ৬০ কোটি রুপি।   এরপরেও স্ট্যাম্প ডিউটি বাবদ ৯৯ দশমিক ৬০ লাখ রুপি দিয়েছেন এই অভিনেত্রী। নতুন এই অ্যাপার্টমেন্টের অন্দরসজ্জার জন্য আরও দুই কোটি রুপি খরচ করবেন বলেও জানা গেছে।   তামান্নার অ্যাপার্টমেন্টটি ভারসোভা-জুহুর লিঙ্ক রোডে অবস্থিত। বে-ভিউ নামের বিল্ডিংটির ১৪ তলায় হবে অভিনেত্রীর নতুন ঠিকানা। অ্যাপার্টমেন্টটির চারদিক থেকেই  সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই অভিনেত্রী।

No comments:

Post a Comment

Post Top Ad