মাইগ্রেনের ব্যথা চোখের কোনো সমস্যার জন্য হয় না - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, September 11, 2019

মাইগ্রেনের ব্যথা চোখের কোনো সমস্যার জন্য হয় না



চোখের পেছনে ব্যথার অনুভূতি তৈরি হতে পারে। শব্দ ও আলো ভালো লাগে না। কখনো কখনো অতিরিক্ত শব্দ ও আলোয় ব্যথা বেড়ে যেতে পারে|  যেসব খাবার মাইগ্রেনের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে * ম্যাগনেশিয়ামসমৃদ্ধ খাবার। যেমন ঢেঁকি ছাঁটা চালের ভাত, আলু ও বার্লি মাইগ্রেন প্রতিরোধক। * বিভিন্ন ফল, বিশেষ করে খেজুর ও ডুমুর ব্যথা উপশম করে। * সবুজ, হলুদ ও কমলা রঙের শাকসবজি নিয়মিত খেলে উপকার হয়। * ক্যালসিয়াম ও ভিটামিন ডি মাইগ্রেন প্রতিরোধ করতে সাহায্য করে। তিল, আটা ও বিট ইত্যাদিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে। * আদার টুকরো বা রস দিনে দুবার জিঞ্চার পাউডার পানিতে মিশিয়ে খেতে পারেন।  কী ধরনের খাবার এড়িয়ে চলবেন * চা, কফি ও কোমলপানীয়, চকলেট, আইসক্রিম, দই, দুধ, মাখন, টমেটো ও টক জাতীয় ফল খাবেন না * গম জাতীয় খাবার, যেমন রুটি, পাস্তা, ব্রেড ইত্যাদি * আপেল, কলা ও চিনাবাদাম * পেঁয়াজ তবে ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন খাবারে সমস্যা দেখা দিতে পারে। তাই সবচেয়ে ভালো হয় একটা ডায়েরি রাখা। যাতে আপনি নোট করে রাখতে পারেন কোন কোন খাবার ও কোন কোন পারিপার্শ্বিক ঘটনায় ব্যথা বাড়ছে বা কমছে। এ রকম এক সপ্তাহ নোট করলে আপনি নিজেই নিজের সমাধান পেয়ে যাবেন। তবে ব্যথা বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।  মাইগ্রেন থেকে রেহাই পাওয়ার কিছু উপায় * মাইগ্রেন চিকিৎসায় তাৎক্ষণিক এবং প্রতিরোধক ওষুধের পাশাপাশি কিছু নিয়মকানুন মেনে চললে সমস্যা অনেকাংশে কমে যায়। * প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে এবং সেটা হতে হবে পরিমিত। * অতিরিক্ত বা কম আলোতে কাজ না করা। * কড়া রোদ বা তীব্র ঠান্ডা পরিহার করতে হবে। * উচ্চশব্দ ও কোলাহলপূর্ণ পরিবেশে বেশিক্ষণ না থাকা। * বেশি সময় ধরে কম্পিউটারের মনিটর ও টিভির সামনে না থাকা। * মাইগ্রেন শুরু হয়ে গেলে প্রচুর পরিমাণে জল পান করা (বিশেষ করে বমি হয়ে থাকলে), বিশ্রাম করা, ঠান্ডা কাপড় মাথায় জড়িয়ে রাখা উচিত।

No comments:

Post a Comment

Post Top Ad