নিজেদের জীবনের টুকরো খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই দুই তারকাই - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, September 10, 2019

নিজেদের জীবনের টুকরো খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই দুই তারকাই




২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে দুজনের আলাপ দিয়ে এই সম্পর্কের শুরু হয়েছিল। কিন্তু জানেন, প্রথম দেখায় কোহলি অত্যন্ত নার্ভাস ছিলেন। তার সঙ্গে কী বলেছিলেন জানেন আনুশকাকে?গ্রাহাম বেনসিঙ্গারের সঙ্গে একটি টক শো-তে সাক্ষাৎকার চলাকালীন এই গোপন কথা শেয়ার করেছেন কোহলি। ভারত অধিনায়ক জানিয়েছেন, আনুশকার হিল নিয়ে একটি মজা করেছিলেন তিনি।

কোহলির কথায়, ‘আমার মনে আছে আমার ম্যানেজার বান্টি আমাকে বিজ্ঞাপনের কথা জানিয়েছিল। আমি খুব উচ্ছ্বসিত ছিলাম। জানতে চেয়েছিলাম সঙ্গে কে আছে। ও বলেছিল আনুশকা শর্মা। আমি বলেছিলাম মজা করছ।... আনুশকা লম্বা। আমার থেকে লম্বা দেখাচ্ছিল ওকে। আমি বলেছিলাম এর চেয়ে বড় হিল নেই? ও বলেছিল, এক্সকিউজ মি। আমি বললাম, না না মজা করছি।’

তবে বিয়ের পর এখন আর উঁচু হিল পরে না আনুশকা। কারণ, ও আমার থেকে লম্বা, বলেন কোহলি। শেষ আনুশকাকে আনন্দ এল রাইয়ের জিরো-তে দেখা গিয়েছিল শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে।

No comments:

Post a Comment

Post Top Ad