টুইটারে বোনকে শুভেচ্ছা জানিয়ে একটি গানের ভিডিও আপলোড করছেন লতা - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, September 10, 2019

টুইটারে বোনকে শুভেচ্ছা জানিয়ে একটি গানের ভিডিও আপলোড করছেন লতা



৮ সেপ্টেম্বর ৮৬ বছরে পা দিয়েছেন আশা ভোঁসলে। আর বোনের জন্মদিনে গান গেয়ে শুভেচ্ছা জানালেন লতা মঙ্গেশকর। টুইটারে বোনকে শুভেচ্ছা জানিয়ে একটি গানের ভিডিও আপলোড করছেন লতা।   সোশ্যাল মিডিয়া দারুণ অ্যাক্টিভ লতা মঙ্গেশকর। যখনই সুযোগ পান তখনই টুইট করতে ভোলেন না। তাই বোনের জন্মদিনেও অভিনব টুইট করলেন এই খ্যাতিমান শিল্পী।  টুইটে লতা লিখলেন, ‘নমস্কার। আমার ছোট বোন আশা ভোঁসলের জন্মদিন। আশা সুস্থ ও আনন্দে থাকুক এই আশীর্বাদ করি। শুধু তাই নয়, আশা ভোঁসলের ‘নিগাহে মিলানে কো জি চাহতা হে’ গানের ইউটিউব লিঙ্কও শেয়ার করলেন লতা’। প্রসঙ্গত, ভারতের ২০টি আঞ্চলিক ভাষাতে গান গাওয়ার একমাত্র রেকর্ডটি লতারই। বাংলাতেও তিনি অনেক গান করেছেন। ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন পাওয়া তিনিই দ্বিতীয় সঙ্গীতশিল্পী।

No comments:

Post a Comment

Post Top Ad