তখন আমার কোন বয়ফ্রেন্ডও ছিল না - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, September 10, 2019

তখন আমার কোন বয়ফ্রেন্ডও ছিল না




বিশ্বখ্যাত সাবেক সফট পর্ণ স্টার মিয়া খলিফা। পর্ণোগ্রাফি ছেড়ে এখন তিনি সামাজিক জীবনে স্থিতু হওয়ার চেষ্টা করছেন। তবে খুব সহজ কাজ নয় এটা – মিয়া বুঝতে পারছেন প্রতি পদে পদে। দুঃসহ অতীত এখনও তার পিছু ছাড়তে চাইছে না কিছুতেই। অতীতের ভয়াবহ অভিজ্ঞতা কিছুতেই ভুলতে পারছেন না মিয়া খলিফা। সম্প্রতি তিনি একটি টিভি শোতে তার পর্ণোগ্রাফির জীবন নিয়ে বেশ খোলামেলা কথা বলেছেন।
জানা গেছে, সম্প্রতি ‘হার্ডটক’ নামের একটি টিভি অনুষ্ঠানে পর্ণ জগতে মাত্র তিন মাস কাজ করার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অনুশোচনাপ্রবণ মিয়া খলিফা। কীভাবে তিনি ওই অন্ধকার জগতে প্রবেশ করেন, সেই কথা বলেছেন। আবার মাত্র তিন মাসের মাথায় ছেড়ে দেওয়ার কথাও বলেছেন মিয়া।ওই অনুষ্ঠানে মিয়া খলিয়া জানান, পর্ণোগ্রাফির জগৎ থেকে অনেক আগেই বের হয়ে আসলেও তিন মাসের ভয়াবহ সেসব অভিজ্ঞতা ভুলতে পারছেন না তিনি। এখনো সেই পরিচয় কীভাবে তাকে বয়ে বেড়াতে হচ্ছে সেসব কথা বলেন। তিনি বলেন, এখনও লোকে আমাকে আগের চোখেই দেখে। আগের পরিচয় আমি আদৌ মুছতে পারব কিনা তা নিয়েও যে সংশয় রয়েছে। এগুলো এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি।
পর্ণ জগতে নিজের আগমনের কারণ সম্পর্কে এই সাবেক পর্ণ স্টার বলেন, ছোটবেলা আমার ওজনের জন্য ভুগেছি এবং নিজেকে কখনো পুরুষের দৃষ্টি আকর্ষণের যোগ্য বলে মনে হতো না। আমার নারীত্বকে যেন কেউ অনুভব করতো না। কোন পুরুষই আমাকে পাত্তা দিতে চাইতো না। তাই একটা সময় অনেক পরিশ্রম করে আমি শরীর থেকে ৫০ কেজি ওজন কমাতে বাধ্য হই। মূলত অল্পবয়সেই অনেক টাকা রোজগারের আশা আর অজানা রঙিন জগতে হারিয়ে যাওয়ার মোহে পড়েই এই অন্ধকার জগতে আমার আগমন ঘটেছিল।

No comments:

Post a Comment

Post Top Ad