এবার নিজেই মডেল হলেন বাংলাদেশের কিংবদন্তী শিল্পী রুনা লায়লা। দীর্ঘদিন পর একটি গানের ভিডিও প্রকাশ করছেন এ গায়িকা। নিজের গানটিতে নিজেই মডেল হয়েছেন তিনি। কবির বকুলের কথায় আর রাজা কাশেফের সঙ্গীতায়োজনে ‘ফেরাতে পারিনি আর’ শিরোনামের এই গানটির মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নেন সম্প্রতি
মিউজিক ভিডিওর শুটিং প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘ফেরাতে পারিনি’ গানের সুর আমারই করা। গানে কন্ঠ দিয়েছি আমি।যে কারণে নিজের ভেতর ভীষণ ভালোলাগা কাজ করছিলো। সবাই বেশ আন্তরিকতা নিয়ে কষ্ট করে কাজ করেছেন। আমি খুবই আশাবাদী গানটি নিয়ে।’ধ্রুব মিউজিক ষ্টেশনের আয়োজনে গানটির ভিডিও নির্মাণ করেন বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও নির্মাতা শাহরিয়ার পলক।
No comments:
Post a Comment