শান্তিলাল ইংরেজি খবরের কাগজের রিপোর্টার - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, September 11, 2019

শান্তিলাল ইংরেজি খবরের কাগজের রিপোর্টার




পরিচালক প্রতিম ডি গুপ্তার হাত ধরে এবার টলিজগতে পা রাখতে চলেছে আরও এক গোয়েন্দা। নাম শান্তিলাল ভট্টাচার্য। যে চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। অগস্টে মুক্তি পেতে চলেছে প্রতিমের আগামী ছবি ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’। যেখানে দেখা যাবে ঋত্বিক ও পাওলিকে।
শান্তিলাল ইংরেজি খবরের কাগজের রিপোর্টার। সেই রিপোর্টারগিরিই তাকে টেনে নিয়ে যাবে গোয়েন্দাগিরিতে। কিন্তু কীভাবে? সেটাই ছবির গল্প।প্রথমে ঠিক হয়েছিল ছবির নাম হবে ‘ইঙ্ক’। কিন্তু পরে পরিচালক মনে করেন এরকম একটা ছবির নাম হলে, দর্শকরা কনফিউজড হতে পারেন। মনে প্রশ্ন জাগতে পারে, ছবিটা বাংলা নাকি ইংরেজি! শান্তিলাল তো এসেইছে সব দ্বিধা-দ্বন্দ্ব, রহস্যের সমাধান করতে। সে-তো এসবের কোনও জায়গাই দেবে না। ছবিতে ঋত্বিক, পাওলি ছাড়াও দেখা যাবে গৌতম ঘোষ, চিত্রাঙ্গদা চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্যকে।

No comments:

Post a Comment

Post Top Ad