উত্তেজক দৃশ্যে আরও অভিনয় করতে চান তিনি - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, September 11, 2019

উত্তেজক দৃশ্যে আরও অভিনয় করতে চান তিনি




নতুন ওয়েবসিরিজ ‘সেই যে হলুদ পাখি’তে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে আলোচনায় এসেছেন কলকাতার টিভি অভিনেত্রী মানসী সেনগুপ্ত। তিনি জানালেন, এমন উত্তেজক দৃশ্যে আরও অভিনয় করতে চান তিনি।
ওয়েবসিরিজে গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে তাকে। এ ধরনের দৃশ্যে এ প্রথমবার অভিনয় করেছেন তিনি। এ নিয়ে মানুষী বলেছেন, আমি একটু ভয়েই রয়েছি। কিছুটা অর্থে উষ্ণ দৃশ্য তো, আর প্রথমবার। তবে চরিত্রের স্বার্থে আমি উষ্ণ দৃশ্য করতে রাজি আছি। চিত্রনাট্য পড়ে আমার মনে হয়নি এই সিনটা অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক। সেই জন্যেই আমি করেছি।এমন দৃশ্যে কাজের অভিজ্ঞতা নিয়ে মানসী জানান, প্রথমে তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। পরে যখন শুনলাম যে অন্তরঙ্গ দৃশ্যগুলো গৌরবের সঙ্গে, তখন প্রথমে সরাসরি ওর সঙ্গে কথা বলি। গৌরব আমাকে প্রচুর সাহস দিয়েছে। ও বলেছিল, ‘একদম চাপ নিস না। এটা আমারও প্রথম অন-স্ক্রিন বোল্ড সিন। কোনও চাপ নিতে হবে না। খুব সহজেই হয়ে যাবে।’ সত্যিই ঠিক তেমনটাই হয়েছে। যখন ট্রেলার দেখলাম, গানের সিকোয়েন্সগুলো দেখলাম, অ্যাম খুব আনন্দিত।

No comments:

Post a Comment

Post Top Ad