জোয়াকিন ফিনিক্স অভিনীত ‘জোকার’ ছবিটি এবারের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে। আসরে ‘গোল্ডেন লায়ন’ ট্রফি জিতেছে এটি। গত শনিবার এ আসরের ৭৬তম সংস্করনের পর্দা নেমেছে। তার আগে গত ৩১ আগস্ট ভেনিসে জোকার সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। আগামী ৪ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি। পুরস্কার গ্রহণ করে ‘জোকার’ ছবির পরিচালক টোড ফিলিপস বলেন, ‘নিজেদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে ওয়ার্নার ব্রাদার্স (প্রযোজনা প্রতিষ্ঠান) আমার ও সিনেমার উপর আস্থা রেখেছেন। জোয়াকিন ফিনিক্স ছাড়া এ সিনেমা সম্ভব নয়।আমার উপর ভরসা করার জন্য তাকে ধন্যবাদ।
সিনেমাটির গল্প ডিসি কমিকসের খল চরিত্র জোকারকে নিয়ে। এতে আর্থার ফ্লেক নামের এক ব্যক্তির জীবনের ঘটনা দেখানো হয়েছে। চরিত্রটি রূপায়ন করেছেন জোয়াকিন ফিনিক্স। একজন স্ট্যান্ডআপ কমেডিয়ান কীভাবে জোকার রূপী ভয়ংকর ব্যক্তিতে পরিণত হন তা এই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে।
No comments:
Post a Comment