ছবির নাম হতে পারে ‘অরুণাচল - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, September 10, 2019

ছবির নাম হতে পারে ‘অরুণাচল



টলিউডের সাবেক জনপ্রিয় তারকা নায়িকা অর্পিতা। মূলধারার বানিজ্যিক চলচ্চিত্রের অনেক ব্যবসা সফল ছবির নায়িকা ছিলেন। কিন্তু ভালোবেসে কলকাতার চলচ্চিত্রের সুপার স্টার প্রসেনজিৎকে বিয়ে করার পর হঠাৎ অভিনয় থেকে স্বেচ্ছা নির্বাসনে চলে যান অর্পিতা। বিয়ের পর স্বামী সন্তান সংসার নিয়ে ব্যস্ত জীবন কাটাতে থাকেন এই সুন্দরী নায়িকা। কয়েক বছর হলো তিনি কলকাতার ভিন্নধর্মী চলচ্চিত্রে অভিনয় করছেন। শোনা যাচ্ছে, দ্বিতীয় দফা অভিনয়ে এসে নাকি অর্পিতা প্রেম শুরু করেছেন।হঠাৎ কেন নতুন করে প্রেমে পড়ছেন প্রসেনজিতের স্ত্রী অর্পিতা? এটা নিয়ে টলিউডে বেশ কানাঘুষা চলছে। যদিও বিয়ের পর থেকে বেশ ভালো ছিলেন তিনি। এখনও ভালো আছেন অভিনেতা প্রসেনজিৎ ও তার স্ত্রী অর্পিতা।

জানা গেছে, একসঙ্গে দুজন পুরুষের সঙ্গে নাকি প্রেমে জড়িয়েছেন অর্পিতা। আর এটি ঘটেছে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর। কলকাতার গণমাধ্যমের খবর এই অভিনেত্রী ‘সোয়েটার’ খ্যাত পরিচালক শিলাদিত্য মালিকের একটি ছবিতে অভিনয় করবেন। পরিচালক শিলাদিত্য মৌলিক তার এই নতুন ছবিতে বাছাই করেছেন অর্পিতাকে। সেখানে হাজার কাজের ব্যস্ততার মধ্যেও নতুন করে প্রেমে পড়তে দেখা যাবে তাকে। আর অর্পিতার এই প্রেম নিয়েই এখন জোর গুঞ্জন টলিউড পাড়ায়।কলকাতার গণমাধ্যম জানিয়েছে, একজনের সঙ্গে নয়, একসঙ্গে জোড়া প্রেমে আসক্ত হচ্ছেন অর্পিতা! তাদের একজন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়, অন্যজন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। কার সঙ্গে কেমন প্রেম হবে সেটা জানা যাবে ছবি মুক্তির পর।

No comments:

Post a Comment

Post Top Ad