সম্প্রতি জাপানের একদল বিজ্ঞানী অ্যাপটি তৈরি করেছেন। তাদের দাবি, প্রতি পাঁচ জনে চার জন নারীই সঠিক মাপের বক্ষবন্ধনী ব্যবহার করেন না। অথচ স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোড করলেই নারীদেরকে বক্ষবন্ধনীর সঠিক মাপ নিয়ে আর ভাবতে হবে না ।
জাপানে 'চিচি' অ্যাপ ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে সাফল্য পেয়েছে । আসছে জানুয়ারিতেই স্মার্টফোনে ডাউনলোড করা যাবে অ্যাপটি।
কীভাবে কাজ করবে 'চিচি' অ্যাপ? এজন্য এতে থাকবে একটি ক্যামেরা ও সেন্সর। অ্যাপটি চালু করে স্মার্টফোনটি ক্লিভেজে রাখতে হবে কয়েক সেকেন্ড। চটজলদি জানা যাবে, সংশ্লিষ্ট নারীর কোন সাইজের বক্ষবন্ধনী প্রয়োজন। সেই মতো কিনে ফেললেই হলো।
তবে এ অ্যাপের তীব্র সমালোচনায় সরব জাপানের কয়েকটি নারীবাদী সংগঠন। তাদের বক্তব্য, অ্যাপটি তৈরি করেছে কয়েকজন পুরুষ। তারা কী করে বুঝবে, একজন নারীর বক্ষবন্ধনীর সাইজ? এর সাইজ নারী নিজেই বুঝতে পারে। সেজন্য অ্যাপের সাহায্য লাগে না।
No comments:
Post a Comment