শাহরুখ কন্যা সুহানা খানের আগেই বলিউডে পা রাখতে চলেছেন আমির কন্যা ইরা খান। তবে নায়িকা নয়, ইরা নাকি পরিচালক হবেন। কথা চলছে,‘ইউরিপিডেস মেডিকে’ নাটক পরিচালনা করবেন তিনি। তবে তার আগে একটি ভিডিও মিউজিক বানাবেন ইরা।
ইতিমধ্যেই নাকি সেই কাজের তোড়জোড় শুরু হয়ে গেছে। সেটের থেকে ছবি তুলে শেয়ারও করেছেন। ক্যাপশনে লিখেছেন,‘গাড়িতে আমি ড্যানিয়েল পেরেইরা-র পাশে বসে। হঠাৎই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, হাই ইরু, তোমার কেরিয়ার শুরু। আমারও তখন তেমনটাই মনে হলো। তবে মিউজিক ভিডিও নিয়ে এর বেশি আর মুখ খোলেননি ইরা।
নাটক পরিচালনা নিয়ে কথা বলতে গিয়ে ইরা এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি সবসময় ক্যামেরার পেছনে কাজ করতে আগ্রহী।
No comments:
Post a Comment