রানুকে এবার দেখা যাবে বড়ো পর্দায় - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, September 1, 2019

রানুকে এবার দেখা যাবে বড়ো পর্দায়



স্টেশনের ভিক্ষুক থেকে রাতারাতি তারকা বনে যাওয়া রানুকে নিয়ে এবার সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন এক নির্মাতা। রানা ঘাটের বাসিন্দা রানুর জীবনযুদ্ধ উঠে আসবে এবার সিনেমায়। সিনেমাটি নির্মাণ করবেন হৃষীকেশ মণ্ডল। তবে এই সিনেমা নির্মাণের পরিকল্পনা করেন ক্যাকটাসের গায়ক সিদ্ধার্থ রায় ওরফে সিধু। ছবির সঙ্গীত পরিচালক থাকছেন তিনি।
হৃষীকেশ মণ্ডল গণমাধ্যমকে জানান, এই সিনেমায় একাধিক গান গাইবেন রানু। সিনেমাটি নিয়ে নানা পরিকল্পনা করছেন নির্মাতা। রানুকে মানুষের সঙ্গে পরিচয় করে দেওয়ার পেছনে বড় ভূমিকা পালন করেছেন অতীন্দ্র চক্রবর্তী। এই সিনেমার বিষয় নিয়ে তার সঙ্গে আলাপ করেছে সিদ্ধার্থ রায় সিধু ও ছবির নির্মাতা।

No comments:

Post a Comment

Post Top Ad