নিজস্ব প্রতিনিধি,কোচবিহার,১০সেপ্টেম্বরঃ-ঘটনাটি ঘটেছে ওই গ্রাম পঞ্চায়েতের ডাকঘরার বাজার এলাকায়। সোমবার বিজেপি তৃনমূলের সংঘর্ষের এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে রজনি বর্মণ নামে এই বিজেপি কর্মীকে আহত অবস্থায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এদিন এলাকায় স্থানীয় তৃণমূল কার্যালয়ে হামলার অভিযোগ ওঠে, বিভিন্ন আসবাবপত্র বাইরে বের করে ও অফিসের বাইরে থাকা দলীয় কর্মীদের সাইকেলে আগুন লাগিয়ে দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ।অন্যদিকে হঠাৎ করেই বিজেপির দলীয় কার্যালয়ে আক্রমণ চালায় তৃণমূল বলে অভিযোগ। এরপরই এলাকায় ওই দুই দলের মধ্যে গোলমাল শুরু হয়। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে নিমিষের মধ্যে বন্ধ হয়ে যায় স্থানীয় দোকানপাট। এলাকা নেয় বন্ধের চেহারা। জানা গেছে এই ঘটনায় হামলা চলে বেশ কিছু দোকানেও।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে ছুটে যায় শীতলখুচি থানার পুলিশ। এদিকে অগ্নিকান্ডের ঘটনা নিয়ন্ত্রন করতে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন। এলাকা শান্ত রাখতে ওই এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।
Tuesday, September 10, 2019
এলাকা দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল শীতলখুচি ব্লকের বড়কৈমারী
Tags
# West Bengal
About Darjeeling News
West Bengal
Ετικέτες
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment