আশ্রমের আবাসিককে গায়ে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, September 10, 2019

আশ্রমের আবাসিককে গায়ে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি,কোচবিহার,১০আগষ্টঃ- কোচবিহারের এর ঘুঘুমারি এলাকায় একটি আশ্রম এক আবাসিক বছর পনেরোর মহাদেব মাহাতোর গায়ে আগুন ধরিয়ে মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল সেই আশ্রমেরই দুই নাবালকের বিরুদ্ধে। ইতিমধ্যে কোচবিহার কোতোয়ালি থানায় অভিযুক্তদের নামে অভিযোগ দায়ের করেছে মৃতের মা রিতা মাহাতো। প্রাথমিকভাবে জানা গিয়েছে কোচবিহার 1 নং ব্লক এর অবস্থিত সেই আশ্রমে ঘড়ি সংক্রান্ত বিষয় নিয়ে বচসার জেরে মহাদেব মাহাতোর গায়ে আগুন ধরিয়ে দেয় সেই আশ্রমের এই দুই নাবালক। এমনটাই অভিযোগ করেছে মৃত মহাদেব মাহাতোর মা রিতা মাহাতো। কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। গতকালই মহাদেব মাহাতোকে কোচবিহার সরকারি মেডিকেল কলেজে ভর্তি করা হলে আজ সকালে তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad