ই মেইলে এলো ভি সির আশ্বাসে ১০দিন পর উঠে গেলো ছাত্র আন্দোলন - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, September 11, 2019

ই মেইলে এলো ভি সির আশ্বাসে ১০দিন পর উঠে গেলো ছাত্র আন্দোলন

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি, ১১সেপ্টেম্বরঃ-ই মেইলে এলো ভি সির আশ্বাস। উঠে গেলো ছাত্র আন্দোলন। ১০ দিন পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে প্রধান দরজার তালা খুল্লো। শুরু হোলো পঠন পাঠন। মুখ্যমন্ত্রী টাকা বরাদ্দের পরেও কেনো শুরু হচ্ছে না হোস্টেলের কাজ? দ্রুত রেজিস্ট্রার এসে তাদের সাথে দেখা করে হোস্টেলের কাজ শুরর দাবী তুলে গত ১০ দিন ধরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে তালা ঝুলিয়ে আন্দোলন করছিলো ছাত্ররা। আজ বিশ্ববিদ্যালয়ের কোর্ডিনেটর ডক্টর সুবির সরকার জানান দ্রুত হোস্টেল নির্মানের কাজ শুরু করবে পূর্ত দপ্তর এবং চলতি মাসের মধ্যে ছাত্র দের দাবী মত রেজিস্ট্রার এসে ছাত্র দের সাথে কথা বলবেন এই মর্মে ইমেইল এসেছে। এই আশ্বাস পেয়ে ১০ দিন পর লাগাতার আন্দোলনের পথ থেকে সরে আসে ছাত্র ছাত্রী রা। খুলে দেওয়া হয়েছে তালা৷ ফের শুরু হয় পঠন পাঠন।

No comments:

Post a Comment

Post Top Ad