নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর,১১সেপ্টেম্বরঃ- দুর্গাপুরের কাঁকসার জোড়া খুনের ঘটনায় বিচারাধীন বন্দী শেখ সুখাই আজ হঠাৎ দুপুরে খাবার খাবার আগে অসুস্থ হয়ে পড়ে দুর্গাপুরের ফুলঝোর উপ সংশোধনাগারে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় এমনটাই জানান দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে।গত ১৪ইজুন কাঁকসা থানার অন্তর্গত মলানদিঘি কোটা ঘাটে একটি জোড়া খুনের ঘটনা ঘটে তদন্তে নেমে পুলিশ এবছর ২৫শে আগস্ট দুবরাজপুর থেকে তাকে গ্রেপ্তার করে।২৬শে আগস্ট তাকে দুর্গাপুর আদালতে তোলা হয় এর মধ্যে বেশ কয়েকবার তাকে আদালতে তোলা হয়েছে বিভিন্ন কেসের ব্যাপারে।আগামী ২৪শে সেপ্টেম্বর তাকে আবারও আদালতে তোলার দিন ধার্য হয়েছিল এমনটাই জানিয়েছে তার আইনজীবী।তার আগেই আজ দুপুরে হঠাৎ তার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
Wednesday, September 11, 2019
বিচারাধীন বন্দির মৃত্যু কে ঘিরে চাঞ্চল্য
Tags
# West Bengal
About Darjeeling News
West Bengal
Ετικέτες
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment