নিজস্ব প্রতিনিধি,পশ্চিমমেদিনীপুর,১৫সেপ্টেম্বরঃ-পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে আবারও গুলি চলার ঘটনা ঘটলো প্রকাশ্য দিবালোকে।জানা যায় খড়গপুর পৌরসভার অন্তর্গত ৫নং ওয়ার্ড এ ভবানীপুর হোয়াট হাউসের সামনে দুপুর প্রায় দেড়টা নাগাদ বছর ৪২এর সিরাজ মোহাম্মদ নামের এক যুবককে লক্ষ করে গুলি চালায় কিছু দল দুষ্কৃতী।রাস্তায় পড়ে রয়েছে রক্ত।গুরুতর আহত অবস্থায় দ্রুততার সাথে তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার রেফার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ।জানা যায় সিরাজ মাছের আরদে র টাকা সংগ্রহ করতো।তাই সাকরাইল থেকে প্রায় 3 লক্ষ টাকা নিয়ে বাড়ি আসছিল।তখনই দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে সমস্থ টাকা ছিনতাই করে দ্রুত এলাকা ছেড়ে চম্পট দেয় এমনি অভিযোগ স্থানীওদের। ইতিমধ্যে খড়গপুর টাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।এর জেরে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।গত ১৫দিনে তৃতীয় বার প্রকাশ্যে গুলি চলল খড়পুর শহরে এই নিয়ে রীতিমতো আতঙ্ক রয়েছে।পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে খড়গপুর বাশি।
Sunday, September 15, 2019
১৫দিনে তৃতীয় বার প্রকাশ্যে গুলি চলল খড়পুর শহরে আতঙ্কে শহরবাসী
Tags
# West Bengal
About Darjeeling News
West Bengal
Ετικέτες
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment