নিজস্ব প্রতিনিধি,বর্ধমান,১৫আগষ্টঃ- একটি বিড়ি কোম্পানির বিড়ি পূর্ব বর্ধমানের রায়না শ্যামসুন্দর সহ বিভিন্ন এলাকায় বিক্রি হয়।এলাকায় ওই কোম্পানি বিড়ির ভালোই চাহিদা আছে। কিন্তু গত কয়েকমাস ধরে কোম্পানি কর্তৃপক্ষ লক্ষ্যে করে তাদের ব্যাণ্ডের বিড়ি বিক্রির পরিমান হঠাৎই কমতে থাকে। তাদের সন্দেহ হয় কেউ বা কারা তাদের কোম্পানির নাম ও প্যাকেট নকল করে কম দামে বাজারে বিড়ি বিক্রি করছে। এই বিষয়টি নিয়ে রায়না থানায় অভিযোগ দায়ের করেন কোম্পানির ম্যানেজার শেখ আফসার। পুলিশ তদন্ত শুরু করে নকল ভাবে বিড়ি বিক্রি করার অভিযোগে বীরভূমের আমাইপুরের বাসিন্দা শেখ জার্জিসকে শ্যামসুন্দর থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে রবিবার বর্ধমান আদালতে তোলা হয়।
Sunday, September 15, 2019
কোম্পানির নাম নকল করে বিড়ি বিক্রির অভিযোগে গ্রেপ্তার হল এক ব্যক্তি
Tags
# West Bengal
About Darjeeling News
West Bengal
Ετικέτες
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment