গণেশ পুজোর ছবি পোস্ট করলেন শাহরুখ - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, September 15, 2019

গণেশ পুজোর ছবি পোস্ট করলেন শাহরুখ

ঈদের পাশাপাশি প্রত্যেকবারই শাহরুখের 'মন্নত'এ প্রত্যেকবছরই ঘটা করে গণেশ পুজোর আয়োজন করা হয়। এবারও তার অন্যথা হয় নি। এবারো ঘটা করেই 'মন্নত'এ গণেশ পুজোর আয়োজন করেন শাহরুখ-গৌরী।
বৃহস্পতিবারই ছিল গণেশ বিসর্জন বা অনন্ত চতুর্দশী। গণেশ উৎসবের শেষে গণপতি বাপ্পাকে বিদায় জানিয়েছেন শাহরুখ-গৌরী পুত্র ছোট্ট আব্রাম। গণেশকে বিদায় জানিয়ে
ফের আগামী বছর তাকে বাড়িতে আনার প্রতিশ্রুতি করল ছোট্ট আব্রাম। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শাহরুখ নিজেই। ক্যাপশানে শাহরুখ লেখেন, 'পূজো শেষ, বিসর্জনও শেষ, গণপতি বাপ্পা মোরিয়া।' শাহরুখের পোস্ট করা ছবিতে যেখানে গণপতি বাপ্পার সামনে ছোট্ট আব্রামকে বসে থাকতে দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার সন্ধেয় গণেশ বিসর্জনে অংশ নেয় শাহরুখ, গৌরী, সুহানা ও ছোট্ট আব্রাম।
তবে শুধু ঈদ ও গণপতি উৎসবই নয়, শাহরুখ-গৌরীর মন্নতে কিছুদিন আগে জন্মাষ্টমীও সেলিব্রেট করা হয়েছিল।
* সংগৃহীত। 

No comments:

Post a Comment

Post Top Ad