সুস্মিতা এবং রোহমানের সেই ভিডিও প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, September 15, 2019

সুস্মিতা এবং রোহমানের সেই ভিডিও প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল

প্রাক্তন বিশ্ব সুন্দরী তিনি। পাশাপাশি বলিউডের বাঙালি অভিনেত্রীও বটে। ফলে অনস্ক্রিনে সব সময় তিনি হাজির হন কিংবা সোশ্যাল সাইটে তার হাজিরা, অভিনেত্রীর খবর জানার জন্য সব সময়ই উতসুক ভক্তরা।
এবার সাদা পোশাক পরে গাছে চড়ে বসলেন সুস্মিতা সেন। ফটোশ্যুটের জন্যই সাদা পোশাকে হাজির হন সুস্মিতা। এরপর একটি গাছের ডালে উঠে ফটোশ্যুট করেন তিনি। সুস্মিতা সেনের ওই ছবি প্রকাশ্যে আসতেই কয়েক লক্ষ ভিউ হয়ে যায়।
সম্প্রতি হলুদ এবং মেরুন রঙা শাড়ি পরে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন সুস্মিতা সেন। যা দেখে, সুস্মিতার 'ম্যায় হু না'-র 'মিস চাঁদনির' কথা মনে পড়ে যায় অনেকের। ওই ভিডিও শেয়ার করে সুস্মিতা জানান, শাড়ি পরা লুক তার সবচেয়ে প্রিয়। অর্থাত শাড়ি পরতে যে সব সময় পছন্দ করেন তিনি, তা স্পষ্ট করে দেন প্রাক্তন বিশ্ব সুন্দরী।

পাশাপাশি বন্ধু রোহমান শলের সঙ্গে সুস্মিতার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। যেখানে বান্ধবীর কোমর ধরে তাকে শূন্যে তুলে ধরেন রোহমান শল। সুস্মিতা এবং রোহমানের সেই ভিডিও প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।
* সংগৃহীত। 

No comments:

Post a Comment

Post Top Ad