কেন ফুলশয্যার রাতে স্বামীকে কেশর-দুধ খাওয়ান নববধূ?
ফুলশয্যার ঘরে প্রবেশের আগে নবদম্পতিকে দেওয়া হয় কেশর, আমন্ড দেওয়া দুধ৷ হিন্দু বিয়েতে কেন ফুলশয্যার রাতে কেন এমনটি করা হয় জানেন? আসলে এই দুধ দেওয়ার পিছনে রয়েছে যথাযোগ্য বৈজ্ঞানিক কারণ ৷
ফুলশয্যার রাতের মাহাত্ম্যই আলাদা৷ স্বামী-স্ত্রীর প্রথম কাছে আসা৷ নিজেদের চিনে নেওয়া৷ ভালবাসা আর প্রেমের জোয়ারে ভেসে যাওয়া নির্জন কোনও দ্বীপে৷ বিয়ের হাজারো ঝক্কি সামলে, সমস্ত রীতি-রেওয়াজের বোঝা কাঁধ থেকে নামিয়ে এই রাত একান্তই শুধু দু’জনের৷
তবে নবদম্পতি ফুলশয্যার ঘরে যাওয়ার আগে হিন্দু বিয়েতে একটি আচার পালন করা হয়৷ অনেকেই হয়তো ভাবেন এই সমস্ত আচার সবটাই কুসংস্কার বা চিরাচরিত রীতি৷ আসলে তেমন কিন্তু না৷ বেশিরভাগ নিয়মের পিছনেই রয়েছে সঙ্গত বৈজ্ঞানিক যুক্তি৷ তেমনি এই রিতির পিছণেও আছে একটা বেশ জোরালো কারণ।
আসলে কেশর ও আমন্ড মেশানো এই দুধ প্রোটিনে ভরপুর থাকে৷ যা দেহের সেক্স হরমোনগুলিকে উদ্দীপিত করে৷
সেক্স হরমোন বলতে বোঝায় টেস্টস্টেরন, ইস্ট্রোজেনের ক্ষরণ৷ এই হরমোন দু’টি সঠিক মাত্রায় ক্ষরিত হলে নবদম্পতির যৌনজীবন সুখের হব ৷ সে কারণেই এই দুধ দেওয়া হয় ফুলশয্যার রাতে৷
No comments:
Post a Comment