নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘আব দিল কি শুন’। প্রদর্শন করা হবে সমাজের অন্ধকার দিকগুলো। এতে অভিনয় করেছেন টেলি অভিনেত্রী শামা সিকান্দার।এর আগে তার নানান চরিত্রে অভিনয় নিয়ে শুরু হয়েছে আলোচনা। এসবের জবাবে শামা বলেছেন, একটা ধাঁচে আটকে থাকতে চাই না। সব রকমের চরিত্রে অভিনয় করতে চাই।
২০১৬ সালে ‘সেক্সহোলিক’ নামের একটি শর্ট ফিল্মে দেখা গিয়েছিল শামা সিকান্দারকে। সেই শর্ট ফিল্মে শামার চরিত্রটি নিয়ে তীব্র বিতর্ক হয়। বিতর্কের কারণ বড়লোক বাড়ির এক গৃহিণীর হঠাৎই স্বামীর কাছে তার স্বীকারোক্তি, ‘গত ৭ মাসে আমি অন্তত ২০ জন পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছি।’ আর সেই গৃহিণীর চরিত্রেই দেখা গিয়েছিল শামাকে। বিক্রম ভাটের ওয়েব সিরিজ ‘মায়া’ তে আবার এক সমকামীর চরিত্রে অভিনয় করেছিলেন শামা সিকান্দার।
সেই সময়কার সেই বিতর্ক নিয়ে সংবাদ মাধ্যমের কাছে শামার বক্তব্য, ঘনিষ্ঠ হওয়াকে আমাদের সমাজে খুবই খারাপ ভাবে দেখা হয়। সবাই কিন্তু অজ্ঞানে আর সজ্ঞানে সেটাই করে চলেছে। দেশের জনসংখ্যাও বেড়ে চলেছে বিপুল ভাবে। কিন্তু ঘনিষ্ঠদৃশ্য দেখলেই লোকজন মুখ বাঁকায়। আমদের থেকে বড় হিপোক্রিট এই বিশ্বে আর কোথাও আছে?’
No comments:
Post a Comment