ব্যতিক্রমধর্মী এক পিকনিকের আয়োজন করে ফ্রান্সের প্যারিস শহরের নুডিস্ট অ্যাসোসিয়েশন নামের একটি সংঘ। এ পিকনিকে অংশ নিয়েছেন দেশটির বেশ কিছু নগ্নতাবাদী মানুষ। এতে অবাক হওয়ার কিছু নেই কারণ শৈল্পিক নগ্নতার চর্চা বহু আগে থেকেই প্যারিস সংস্কৃতিতে চালু আছে।
প্যারিসের বইস দে ভিনসেন্স পার্কের পিকনিকে অংশ নেন সেখানকার বেশ কিছু নগ্নতাবাদী মানুষরা। সেদিন অংশগ্রহণকারীরা তাদের গায়ের পোশাক ব্যাগে রেখে ওই পার্কে প্রবেশ করেন। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, অনুষ্ঠিত এ পিকনিকটির মধ্য দিয়ে প্রতিবছর জুন মাসের শেষ রবিবারকে নগ্ন দিবস হিসেবে পালন করবে ওই সংঘটি। চাইলে যে কেউ-ই বছরের জুন মাসের শেষ রবিবারে এই পিকনিকে অংশ নিতে পারবেন। অবশ্য এ ক্ষেত্রে অবশ্যই তাকে নগ্নতাবাদী হতে হবে।
No comments:
Post a Comment