কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রিয়া - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, August 29, 2019

কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রিয়া




অনেকদিন কোন খোঁজ নেই রিয়া সেনের।অভিনয় থেকে একরকম দূরেই সরে গিয়েছেন তিনি। বিশেষ করে বিয়ে করার পর পুরোদস্তুর সংসারী হয়ে উঠেছেন রিয়া। যে কারণে অভিনয়ে দীর্ঘদিন দেখা মেলেনি তার। বলিউড কিংবা কলকাতার নতুন কোন ছবিতেই দেখা মিলছে না তার। তবে নতুন খবর হলো রিয়া সেন আবার ফিরছেন পর্দায়। সেক্সসিম্বলের পুরানো ইমেজেই আবারও ফিরছেন পর্দায়। বলিউডের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে রীতিমত কাজও শুরু করে দিয়েছেন। নতুন এই ছবির গল্প তৈরি হয়েছে সেক্স বাণিজ্য নিয়ে। যাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রিয়া। এখানে তাকে দেখা যাবে ঘটনাচক্রে বনে যাওয়া একজন পতিতার চরিত্রে। ছবিতে একাধিক তরুণের সঙ্গে তার যৌন দৃশ্যও থাকবে। শুধু তাই নয়, আগের চাইতে আরো অনেক খোলামেলাভাবে রিয়া সেনকে দর্শক এবার পর্দায় দেখবে।

No comments:

Post a Comment

Post Top Ad