নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি, ২৯আগষ্টঃ- তোলা ও কাটমানি তুলতে বাধা দেওয়ায় সদর ব্লক ২এই দলীয় পার্টি অফিসে বিভিন্ন পোস্টার থেকে এলাকার দাপুটে তৃনমুল নেতা তথা প্রাক্তন সদর ২নং ব্লকের সভাপতি নিতাই করের নাম কেটে নিয়ে গেছে রাতের অন্ধকারে। প্রাক্রন ব্লক সভাপতি নিতাই করের অভিযোগ এটা দলের কিছু তোলাবাজদের কাজ।দলীয় কার্যালয়ে এই ধরনের কাজের নিন্দা করে দলের জেলা সভাপতির দারস্ত হচ্ছেন নিতাই বাবু। পাশাপাশি কোতয়ালী থানাতে লিখিত অভিযোগ দায়ের করছেন তিনি। এই ঘটনায় ক্ষুদ্ধ দলের কর্মীরা। এলাকায় চাঞ্চল্য। আজ সকালে জলপাইগুড়ি আসাম মোড় এলাকায় তৃনমুলের সদর ব্লক ২নং কার্যালয়ে গিয়ে তৃনমুল কর্মীরা দেখতে পান তাদের কার্যালয়ে লাগানো সভাপতি বিভিন্ন পোস্টার থেকে ব্লক সভাপতির নাম কেউ বা কাহারা কেটে নিয়ে গেছে। এই খবর ছড়িয়ে পরতেই এলাকার প্রচুর তৃনমুল নেতারা ভীড় জমায় দলীয় কার্যালয়ে। খবর পেয়ে ছুটে আসেন প্রাক্তন ব্লক সভাপতি তথা এলাকার দাপুটে তৃনমুল নেতা নিতাই কর। নিতাই বাবুর অভিযোগ তার নাম করে বিভিন্ন শিল্পপতি ও ঠিকাদারদের কাছ থেকে কিছু এলাকার তৃনমুল কর্মী তোলা ও কাটমানি তুলছে। এই ঘটনা শোনার পর আমি এই অবৈধ কাজ বন্ধ করে দিয়েছি সে কারনেই আমার পার্টি অফিস এই নক্কার জনক কাজ করেছে। পাশাপাশি আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যে অভিযোগ করা হচ্ছে। নিতাই কর আরো অভিযোগ করে বলেন আমি নতুন জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণীকে এই কর্মীদের নাম করে অভিযোগ করছি।গত কাল জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে কিছু সঙ্ঘের মহিলা অভিযোগ করে বলেন এলাকার তৃনমুল নেতা নিতাই কর অবৈধ ভাবে সঙ্ঘের নির্বাচন করাচ্ছে।এই প্রশঙ্গে নিতাই বাবু বলেন আমি যদি কোনো অন্যায় কাজ করি তাহলে প্রমান করে দেখাক যা অভিযোগ করছে এই অভিযোগ ভিত্তিহীন। যদিও নিতাই কর কারো নাম করে অভিযোগ করেনি সংবাদ মাধ্যমের কাছে।
Thursday, August 29, 2019
তোলা বাজিতে বাধা তৃনমুল নেতার নাম পোষ্টার থেকে কেটে নিয়ে গেল তোলাবাজরা
Tags
# West Bengal
About Darjeeling News
West Bengal
Ετικέτες
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment